logo
ads
১৬ মার্চ, ২০২৬

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি নিয়োগ

অনলাইন ডেস্ক

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি নিয়োগ

16px

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা-১৭-এর জনগণের দৈনন্দিন কার্যক্রম তদারকি ও জনসেবা নিশ্চিত করতে বিশেষ প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) আবদুর রহমান সানীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

সরকারি ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাঁর পক্ষে সংসদীয় এলাকার জনগণের সমস্যা সমাধান ও দাপ্তরিক কাজ সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে আবদুর রহমান সানীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন। পরবর্তীকালে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ads

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

ads